দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় এক মাদ্রাসা শিক্ষক তার শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা এবং পরে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার পশ্চিম সোনারং এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, টঙ্গীবাড়ী খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদ্রাসার ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীকে (মাজেদ আহমেদ) পশ্চিম সোনারং এলাকার একটি জঙ্গলে নিয়ে যান ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. লোকমান হোসেন। সেখানে তিনি শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থী আপত্তি জানালে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও হাতে একাধিকবার আঘাত করা হয়।
তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
অভিযুক্ত লোকমান হোসেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ইসলাম আলীর ছেলে। তিনি টঙ্গীবাড়ীর একটি মসজিদে ইমামতির পাশাপাশি ওই মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলে জানা গেছে।
জে আই